চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চো ও বেলচোঁ বাজারের ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর এসেছে। বাজারে খাজনা আদায় বন্ধ রেখে ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর নির্দেশনায় রায়চো বাজারের ইজারার সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাছান মিয়াজী। অন্যদিকে বেলচোঁ বাজারের ইজারার অর্থ নিজ উদ্যোগে পরিশোধ করবেন সংসদ সদস্য নিজেই।
এই সিদ্ধান্তের ফলে রায়চো বাজার ও বেলচোঁ বাজার এলাকায় এখন থেকে কোনো ব্যক্তি বা পক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করতে পারবেন না। ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন উদ্যোগ ব্যবসায়ী সমাজের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। তারা এ মানবিক ও ব্যবসাবান্ধব সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ উদ্যোগকে স্থানীয় উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বাড়ানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন

নিজস্ব প্রতিনিধি