প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জিআর পরোয়ানাভুক্ত ৪ আসামি আটক

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এএসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এসআই (নিঃ) ফরিদ উদ্দিন, এএসআই (নিঃ) মনিরুল হক ও এএসআই (নিঃ) আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি থানার নন-জিআর-০১/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মনির হোসেন (৪৫), মোঃ জহিরুল ইসলাম (৪০), মোঃ আবুল কাশেম (৫০) ও আবুল কালাম (৬৫) কে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি শাহরাস্তি উপজেলায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন