আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া উপজেলার ৯ নং কড়াইয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সাংবাদিক আতাউল করিম।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা আতাউল করিম এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের সেবায় আত্মনিয়োগ করতে চান। ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন
স্থানীয়দের প্রতিক্রিয়া এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিক আতাউল করিম একজন শিক্ষিত ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত।
এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। স্থানীয় তরুণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের কারিগর হিসেবে দেখছেন।
আতাউল করিম বলেন, আমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের কর্মী হিসেবে মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছি। কড়াইয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই ইউনিয়নের চেহারা বদলে দিতে চাই।

আবু সাঈদ, কচুয়া