প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহান ভাষার মাসে চাঁদপুর প্রেসক্লাব-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
মহান ভাষার মাস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাব-এর আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের কমিউনিটি ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ যারা বিজয়ী হতে পারেনি, তারাও এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একঘেয়ে জীবনের মাঝে এ ধরনের আয়োজন শিশুদের মনে আনন্দ ও সৃজনশীলতার নতুন অনুভূতি জাগিয়ে তোলে। এতে অভিভাবকসহ শিশুরা সবাই আনন্দিত হয়।
তিনি আরও বলেন, একটি জাতি তার মেধা ও যোগ্যতা কীভাবে গড়ে তোলে, তার প্রতিফলন ঘটে এমন প্রতিযোগিতার মাধ্যমে। শিশুদের মেধা বিকাশে আমরা সবাই সচেতন ভূমিকা পালন করলে তাদের ভবিষ্যৎ হবে আরও সুন্দর ও উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুরের কার্যকরী সদস্য ও ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুরের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল এবং কর্নার ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটা আব্দুল্লাহ আল মামুন।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেসক্লাবের এ আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী। আজকের অনুষ্ঠানে প্রতিযোগীর সংখ্যা আমাদের ধারণার বাইরে ছিল, যা আমাদের আয়োজনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রমাণ।
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান ভাষার মাস উপলক্ষে শিক্ষার্থীদের সুন্দর হাতে লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ডা: মোবারক হোসেন চৌধুরী।
তিনি আরও বলেন,আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন—রফিক, বরকতসহ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলা ভাষা অর্জিত হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। এই ভাষার মর্যাদা রক্ষা ও লালন করা আমাদের সবার দায়িত্ব।
 চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শরীফ চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, প্রচার ও দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম,
 প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক এম আর ইসলাম বাবু, চাঁদপুর প্রেস ক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  সেলিম রেজা।
বিচারক সাংবাদিক অভিজিৎ রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য মাওলানা আহমদ উল্যাহ।  এ সময় আগত অতিথিদেরকে  ফুলেল সংবর্ধনা প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
শেষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষর্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দগণ।
এদিন সকাল দশটায় মহান ভাষার মাস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতার উদ্বোধনী করা হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস লি. এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জামাল সাকিব।
আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত এবং প্রতিযোগিতার উদযাপন কমিটির আহ্বায়ক এম আর ইসলাম বাবু।
প্রতিযোগিতায় বিচারকগণ : 
সুন্দর হাতের লেখার বিচারকের দায়িত্ব পালন করেন মিনাল সরকার ও খাদিজা ফেরদৌস লিমা, চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অজিত দত্ত  ও সাংবাদিক অভিজিৎ রায়, আবৃত্তির বিচারকের দায়িত্ব পালন করেন  ফারজানা কুমকুম ও মিনাল সরকার।
 চিত্রাংকন ক বিভাগের প্রতিযোগিতায় প্রথম হয়েছে নুরুল ইসলাম ইভান, দ্বিতীয় হয়েছে ইসমাইল হোসেন রোহান, তৃতীয় হয়েছে কিষানজিত রায়, চতুর্থ হয়েছে না ওয়ান হাছান।
চিত্রাংকন প্রতিযোগিতায় খ বিভাগে বিজয়ী প্রথম হয়েছে সাফা মারওয়া, দ্বিতীয় হয়েছে স্বর্ণালী সরকার, তৃতীয় হয়েছে মোমেনা ফাইরোজ,চতুর্থ হয়েছে অবনীশ জাগরী।
চিত্রাংকন প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম হয়েছে পৃথ্বীরাজ পাল, দ্বিতীয় সাদিয়া ইসলাম, তৃতীয় জিনিয়া ইসলাম।
আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে নুরুল ইসলাম ইভান, দ্বিতীয় হয়েছে সুপ্রতীক নন্দী অহন, তৃতীয় হয়েছে ইমতিয়া ইকবাল, চতুর্থ হয়েছে ইয়াস ইকবাল।
আবৃত্তি প্রতিযোগিতায় খ বিভাগে প্রথম হয়েছে মো : রাশিদুল ইসলাম, দ্বিতীয় হয়েছে যাওয়াতা জারীন সুবাহ, তৃতীয় হয়েছে সৃজিতা সাহা প্রাপ্তি, চতুর্থ হয়েছে পুনম নন্দী।
আবৃত্তি প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম হয়েছে মুক্তাদি সাফী,দ্বিতীয় হয়েছে সাহেলা মাহজাবিন ছোয়া , তৃতীয় হয়েছে নুর আক্তার নুহা, সুন্দর হাতের লেখায় ক বিভাগে প্রথম হয়েছে সায়ুসিবা নুখফি, দ্বিতীয় হয়েছে মাহফুজা ইসলাম, তৃতীয় হয়েছে সুস্মিতা পাল, চতুর্থ হয়েছে প্রিয়ম কুন্ডু।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় খ বিভাগে প্রথম হয়েছে বিক্রম আদিত্য দাস, দ্বিতীয় হয়েছে সুরাইয়া বিনতে রহমান, তৃতীয় হয়েছে আফিয়া সিদ্দিকা আইদা, যাওয়াতা জারিন সুবহা । এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন