প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মৈশাদী ইউনিয়নে জেলে চাল নিয়ে চালবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নে জেলেদের সরকারি খাদ্য সহায়তার বরাদ্দকৃত চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। চাল কম দেয়া এবং জেলে কার্ড থাকা সত্ত্বেও চাল না দেয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেরা।

তাদের অভিযোগ, প্রতিটি জেলে কার্ডের বিপরীতে জেলেদের চাল ৮০ কেজি করে চাল দেয়ার কথা। অথচ মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব শংকর আচার্য্য দিচ্ছেন ৭৪ থেকে ৭৫ কেজি।

তবে এ বিষয়টি অস্বীকার করেন ইউপি সচিব শংকর আচার্য্য জানান, ইউনিয়নে মোট ২২৫ কার্ডধারী জেলে রয়েছেন। এবছর ২২২ জনের চাউ বরাদ্দ পেয়েছি। তাই প্রত্যেক জেলেকে ২ কেজি কম করে ৭৮ কেজি চাল দেয়ার হচ্ছে। ৭৫ থেকে ৭৬ কেজি চাল দেয়ার অভিযোগটি মিথ্যে বলে দাবি করেন তিনি।

এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন