প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজ বিনির্মানে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো : ইঞ্জি.মমিনুল হক এমপি

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নব নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ শাহরাস্তি আসনের নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক এ সময় বলেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা এ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজ বিনির্মানে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো এমনটাই প্রত্যাশা করি। আমার সাথে রাজনীতি করতে গিয়ে যারা প্রয়াত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের মাগফেরাত কামনা করছি। ’

উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মেয়র প্রার্থী ড.মো আলমগীর কবির পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা,পৌর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভূট্টো, সহ সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন, হেলাল উদ্দিন মজুমদার, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ওমর ফারুক টিটু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন স্বপন ।

আরোও ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সোহেল রানা রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল,উপজেলা সেচ্ছাসেবক দলের সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাইয়াজ আহমেদ মামুন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ পাটোযারী, ছাত্রদলনেতা ফয়সাল হাসান, সামছুদ্দিন নূর, রাজু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক মানিক, যুবদল নেতা হোসেন মোল্লা লিটন,মোবাশ্বের মোল্লা, জুলহাস চৌধুরী, আলাউদ্দিন তরুন, রফিকুল ইসলাম রনি, আবু বকর তফদার, কাদের দেওয়ান, তারেক সরকার, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরাসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব,হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মাও.নজরুল ইসলাম। তিনি মোনাজাতে নেতা কর্মী ও সমর্থক সহ বাংলাদেশ এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন