প্রকাশের সময়: বুধবার, ২ মার্চ, ২০২২ । ৫:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বুধবার নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে একদিনে নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার (২ মার্চ) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ১৫৭ নমুনা পরীক্ষা করে ৭ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। শনাক্ত হওয়া ৭ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ১ জন, কচুয়ায় ১ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ১ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ৭ জনসহ বুধবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ২৭৬ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ২ মার্চ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ৯৭ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ১০১, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৭ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন