প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারাবির নামাজ পড়া হলো না বৃদ্ধ আউয়ালের

অনলাইন ডেস্ক

কুমিল্লার লালমাইয়ে তারাবির নামাজ পড়তে গিয়ে যাত্রীবাহী বাসচাপায় প্রাণ হারিয়েছেন আবদুল আউয়াল (৭০) নামের এক বৃদ্ধ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আউয়াল উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের প্রতিবেশী শিক্ষানবিশ আইনজীবী ইকবাল হোসেন বলেন, নিহত ব্যক্তি সম্পর্কে আমার মামা হন। তিনি একজন পরহেজগার মানুষ। শনিবার সন্ধ্যার পরে তিনি তারাবির নামাজ পড়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। আলীশ্বর উত্তর বাজারে অবস্থানকালে নোয়াখালীগামী দ্রুতগামীর হিমাচল পরিবহনের একটি বাসচাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আলীশ্বরে বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছেন শুনেছি। খবর পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন