প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ১২:১৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে : মমিনুল হক এমপি

মোঃ মাসুদ রানা

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে  শাহরাস্তিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রমজানের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ ও শাহরাস্তির আপামর জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করায় তিনি সকল ভোটার, নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সমাজ ও দেশের ক্ষতি করে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কোনো সমর্থন থাকবে না।

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এলাকার গুরুত্বপূর্ণ খাল সংস্কার, জনদুর্ভোগপূর্ণ সড়ক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। এছাড়া ডাকাতিয়া নদীর ওপর অসমাপ্ত দুটি সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে শাহরাস্তিতে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার ঘোষণাও দেন।

ইঞ্জি. মমিনুল হক এমপি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। সমাজ সংস্কারের লক্ষ্যে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সকল ধরনের অন্যায় ও অপরাধ দমনে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী ও জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী ও হাবিবুর রহমান পাটোয়ারী,মোজাম্মেল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদল সভাপতি আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,যুগ্ম আহ্বায়ক এড শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আলী আজগর মোল্লা, সাবেক আহ্বায়ক আবুল কাশেম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ ও সাবেক সভাপতি জুবায়ের আল নাহিয়ান,  সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মোঃ সোলেমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন এবং শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, সংযম ও মানবিক মূল্যবোধ ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ধারণ করার আহ্বান জানান। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলটি হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন