প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ১১:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জমিজমা বিরোধীদের জের ধরে গাছ চারা কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
কচুয়ায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রোপনকৃত গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে।
গত সোমবার বিকেলে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে এই ঘটনা ঘটে। গাছের চারা কর্তনের অভিযোগ এনে ভুক্তভোগী প্রবাসী স্ত্রী কোহিনুর আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী মনির হোসেন ও কবির হোসেনদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সোমবার বিকেলে কবির হোসেনের স্ত্রী বিবাদী রোকসানা বেগম মনির হোসেনের রোপনকৃত ২০টি কাঠ জাতীয় গাছের চারা কেটে মাটিতে ফেলে দেয়। ‌
এই বিষয় নিয়ে বাদী কুহিনুর আক্তার বিবাদী রোকসানা বেগমের কাছে গাছ গুলো কেটে ফেলার বিষয়টি জানতে চাইলে  হুমকি ধামকি প্রদান করেন। পাশাপাশি বাদীর পৈত্রিক সম্পত্তিতে কোন কিছু নির্মাণ ও গাছ রোপন করতে দেবে না বলে বিবাদী জানিয়েছেন।
বাদী কুহিনুর আক্তার জানান, আমার শাশুড়ির জায়গা ওরা তিন ভাইয়ে ওয়ারিস। বড় ভাসুর কবির হোসেন  আমার স্বামীর সম্পত্তি দখল করার জন্য রোপনকৃত গাছগুলো কেটে ফেলে এবং ভবিষ্যতে আমাকে ও আমার স্বামীকে খুন জখম করবে বলে হুমকি ধামকি প্রদান করেন।
বিবাদী রোকসানা আক্তারের বক্তব্য জানতে ফোন দিলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন