প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১২:০৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় ছাত্রদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রহিমানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কচুয়া উপজেলার ১১ নম্বর গোহাট দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক ৪নং ওয়ার্ড সভাপতি মো.মিলন এর ওপর অতর্কিত হামলা চালায় ইসলামপুর গ্রামের ছাত্রলীগ নেতা মো. মোস্তফা । স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোস্তফা বাংলাদেশ ছাত্রলীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

স্থানীয়দের দাবি, গত ৫ আগস্ট চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় একাধিক মামলার আসামি ছিলেন মোস্তফা এবং তিনি কিছুদিন কারাভোগও করেন। পরে ১৩তম জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে জামায়াতের পক্ষে তথা দাঁড়িপাল্লার হয়ে নির্বাচনী কাজ করে।

আহত মিলনের দাবি, নির্বাচনের পর গোপনে কয়েকবার তার বাড়িতে হামলার চেষ্টা করা হয়। মঙ্গলবার রহিমানগর বাজারে একা পেয়ে লোহার রড দিয়ে তাকে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে জান করেন। তার শারীরিক অবস্থা জানা যায় শরীর বেশ কিছু স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন তবে তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন