প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১২:১৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মিয়াজী আর নেই।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি মিয়াজী বাড়িতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্বাধীনতার মহান সংগ্রামে সাহসিকতার সাথে অংশ নেওয়া এই বীর সেনানী জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন মানুষের পাশে। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধে তিনি ছিলেন অনুকরণীয় এক ব্যক্তিত্ব। হাজীগঞ্জের সামাজিক ও পেশাজীবী মহলে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

হাজীগঞ্জ আজ হারাল এক সাহসী সন্তানকে, এক সৎ মানুষকে, এক নিবেদিতপ্রাণ দেশপ্রেমিককে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন