প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মধ্যরাতে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ড্রেজার বিকল ও ভেকুর ব্যাটারি জব্দ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে অবৈধভাবে মাটি জমিনের টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট নাজিয়া হোসেনের  নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনাকরা  হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির  ঘুঘুরচপ গ্রামে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়।
এ সময় ব্যবহৃত ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয় এবং এর পাইপলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই অভিযানে রায়শ্রী দক্ষিণ ইউপির পরাণপুর গ্রাম ও মেহের উত্তর ইউপির  খনেশ্বর গ্রামে ভেকুর মাধ্যমে কৃষি জমির টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানের সময় অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ২টি ভেকু মেশিনের ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান চলাকালে উপজেলা আনসার বাহিনীর সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা ইউএনও  বলেন, কৃষি জমির টপসয়েল উত্তোলনের ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। তাই কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই বিষয়ে এসিল্যান্ড বলেন,  যারা অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন