প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা: মার্কেটগুলোতে নারীদের উপচে পড়া ভিড়

মাসুদ হোসেন
রোজার মাঝামাঝি সময়ে চাঁদপুরের বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর পৌর শহর, হাজীগঞ্জ বাজার, মতলব বাজার, কচুয়ার রহিমা নগর সহ জেলার সবকটি উপজেলার গুরুত্বপূর্ণ বাজারের মার্কেটগুলোতে দেখা গেছে উপচে পড়া ক্রেতা সমাগম। ছোট-বড়, নানা বয়সের মানুষ ছিলেন ঈদের কেনাকাটায় ব্যস্ত।
বাজারের ভিড় নিরীক্ষণ করে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা সবচেয়ে বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। প্রসাধনী ও কসমেটিকসের দোকানগুলোতেও ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে।
ঈদ যতই এগিয়ে আসছে ক্রেতাদের পদচারণায় মুখরিত যেন মার্কেটগুলো। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পছন্দের পোশাকের খোঁজে ক্রেতারা এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন। এখানে দুই শ্রেণির ক্রেতা লক্ষ্য করা গেছে।
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো স্থানীয় বাজারেই কেনাকাটা করতে দেখা যায়। এদিকে শহরে প্রবেশ করলেই বোঝা যায় ঈদ মার্কেট। বর্ণিত সাজে যেন পুরো শহরকেই সাজানো হয়েছে। দেশি বিদেশি পোষাকের মিশ্রণে কমপ্লেক্সগুলো রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঈদ যতই কাছে আসবে দোকানগুলো কেনাবেচায় সরগরম হয়ে উঠবে এমন প্রত্যাশা সকলের। আর উচ্চ বিত্তরা শহরের এসব নামি-দামি মার্কেটে কেনাকাটা সেরে নিচ্ছেন।
প্রতিটি মার্কেট সকাল থেকে কেনাবেচা শুরু হয় চলে রাত পর্যন্ত। তবে এর মধ্যে বিকেল থেকে ইফতারের এই মুহুর্তে মার্কেটগুলো কিছুটা ফাঁকা থাকে। কাপড়ের দোকানে শোভা পাচ্ছে জামদানি শাড়ী, থ্রি পিস, স্কার্ট, কাতান, সিল্ক জর্জেট, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টিশার্ট, প্যান্ট এবং ছোটদের জন্য বাহারি ডিজাইনের পোশাক। ঈদে ক্রেতারা ভিনদেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবি এবং দেশীয় সুতি পোশাকের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক পোশাক বেছে নিচ্ছেন অনেকে। সেইসাথে প্রসাধনীর দোকানগুলোতে নারী ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি জুতার দোকানেও লেগে থাকে ক্রেতাদের ব্যাপক ভিড়।
ক্রেতারা জানান, অনেক ডিজাইন ও ভালো মানসম্মত হলেও এখানে দাম কিছুটা বেশি। এছাড়া ঈদ যত ঘনিয়ে আসবে, দাম ততই বাড়তে পারে বলেও ধারণা করছেন তারা। আর বিক্রেতারা বলেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ সবসময়ই বেশি থাকে।
পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব অনেক সময়ই নারীদের থাকে। নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখা এবং পছন্দমতো কেনার কারণে নারীরা দোকানে দীর্ঘ সময় থেকেই কেনাকাটা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন