প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুবিদপুর কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামে বসবাসরত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের অধিবাসীদের সংগঠন “সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখা”-এর উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৬ মার্চ ২০২৬ নগরীর কশবন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চট্টগ্রামে অবস্থানরত সুবিদপুর গ্রামের বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সম্মানিত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সুবিদপুর গ্রামের প্রয়াত ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরবর্তীতে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব সম্পন্ন হয়।

ইফতার শেষে সমিতির চট্টগ্রাম শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সমিতির সভাপতি আবুল খায়ের মোহাম্মদ সালেহ পাটওয়ারী। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এবং সরকারি সিটি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক গোলাম খাজা ভূঁইয়া।

সভায় সূচনা বক্তব্য ও অতিথিদের স্বাগত জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক এবং সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল যাত্রা। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও সুবিদপুর গ্রামের মানুষ যেন পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে, সে লক্ষ্যেই সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় সমিতির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম মল্লিক ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থানরত সুবিদপুরবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা সমিতির অন্যতম লক্ষ্য। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখা ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিদপুর গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে সুবিদপুর কল্যাণ সমিতি (ঢাকা শাখা)-এর সহযোগিতায় গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

একই সঙ্গে চট্টগ্রামে বসবাসরত সুবিদপুর গ্রামের পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, গ্রামের উন্নয়নে প্রবাসে থাকা শিক্ষিত ও সচেতন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুবিদপুরকে একটি উন্নত ও আদর্শ গ্রামে পরিণত করা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউছার ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাহবুব হাসান, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল হক পাটওয়ারী ও মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবরার ফাইয়ান, আব্দুর রহমান আহনাফ এবং রাগিব ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শুরুর পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সমিতির সভাপতি আবুল খায়ের মোহাম্মদ সালেহ পাটওয়ারী। তিনি মোনাজাতে সুবিদপুর গ্রামের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সমিতির সার্বিক অগ্রগতি ও সাফল্যের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন