প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ । ৭:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : আবু নাছির

মোঃ রাছেল, কচুয়া

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা  নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ​জহিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​অধ্যাপক এমদাদ উল্লাহ, তথ্য সেবা সহকারী

আফরোজা আক্তার, সফল নারী উদ্যোক্তা ​চামেলী আক্তার।

সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল পর্যায়ে নারীদের অধিকার রক্ষা এবং নারী উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা প্রদানে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

​সভাপতির বক্তব্যে মৃণালিনী কর্মকার বলেন, নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, উদ্যোক্তা এবং পেশাদারিত্বে তারা নিজেদের প্রমাণ করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন