প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ । ৮:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে খাদেরগাঁও চেয়ারম্যান ইকবাল হাওলাদারের ইফতার 

মোজাম্মেল প্রধান হাসিব
এতিম ও মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে ইফতারির আয়োজন করেছেন মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
শনিবার (৭ মার্চ) উপজেলার নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদে নারায়ণপুর হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এতিমখানা মাদ্রাসার মোতাওয়াল্লী হাফেজ মাওলানা আফজালুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, প্যানেল চেয়ারম্যান আবদুল মজিদ প্রধান, ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, কাউছার আহমেদ, খোকন দেওয়ানজীসহ আলেম ওলামা, সামাজিক, রাজনৈতিক, বাজারের ব্যবসায়ী ও এলাকার মুসল্লীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন