প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬ । ৪:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস বাঙালি জাতির জন্য এক শোকাবহ স্মৃতির দিন। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যা ইতিহাসের জঘন্যতম গণহত্যাগুলোর একটি।

তিনি বলেন, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। এই দিনের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং স্বাধীনতার চেতনা ধারণ করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, এই দুটি দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়; এগুলো আমাদের ইতিহাস, চেতনা ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই চাঁদপুর জেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসগুলো পালন করা আমাদের দায়িত্ব।
আমি সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনকে অনুরোধ করবো সমন্বয়ের মাধ্যমে সকল কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করতে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার দিকে গুরুত্ব দিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, আনসার ভিডিপি জেলা কমান্ডার ফজলে রাব্বি, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আলী নূর, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল কালাম শামসুল আলম চিশতী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা সরকারি গণ গ্রন্থাগার উম্মে রায়হানা ফেরদৌস, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ মমিনুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী বহু প্রকৌশলী অর্ণব দাস,

সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার উপর বস্তুনিষ্ঠ ও নৈব্যক্তিক দুর্বল আলোকচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ শে মার্চ গণতন্ত্র ও ঐতিহাসিক মহান মুক্তিযোদ্ধা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এছাড়াও সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় দিবসের তাৎপর্যে রচনা ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন, সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহ যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন, একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা জাতীয় দিবসের শুভ সূচনা, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পপ্রস্তাব ও অর্পণ, শহরের প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকারসহ বিভিন্ন পতাকা ফেস্টুনে সজ্জিত করেন, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যাওয়ার সময় জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা, বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ,।
জেলা প্রশাসনের আয়োজনে সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন