প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ১২:২৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অপরাধে ৫ চালককে জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়ার পলাশপুর ও কোয়া বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে কচুয়া উপজেলা প্রশাসন। এসময় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ৫ চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর কেন্দ্র করে মানুষ যেন সড়কে দুর্ভোগকে না পড়ে তাই কচুয়া পলাশপুর ও কোয়া বিশ্বরোড এলাকায় সড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা পার্কিংগুলোতে দাঁড়িয়ে থাকা ৫ গাড়ি চালককে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির জানান, কচুয়া বিশ্বরোড এলাকায় গাড়ি যাতায়াতের রাস্তা দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় ৫ গাড়ি চালককে ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিশেষ করে রাস্তার উপরে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং মানুষ চলাচল করতে বিঘ্ন ঘটে। সড়ক দিয়ে ছোট বড় সকল ধরনের গাড়ি যাতায়াত ও নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে সে জন্য আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্টদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযান পরিচালনার সময় কচুয়া থানার এসআই মোঃ জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন