প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ১২:২৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আবু সাঈদ, কচুয়া
কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন ছাত্রদল উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  আত্মার মাগফেরাত কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ধনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশরাফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বাশার  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব আবু হোসেন তিনি বলেন, ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এবং দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুর আহমেদ, আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  হোসেন ইমাম মুন্সী,  বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র -ফোরাম  আহবায়ক এম এ ফয়েস,  এবং কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন।
এসময় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা–কর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন