প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ১২:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে হবে : শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ১১ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল ৪টায় বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়ন করতে পারলে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান। ৭ নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ খোকার সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি শামসুল আলম। ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একই দিনে চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ড মহল্লা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা সাবেক জিপি এড: শেখ ছালেহ, শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান, শহর শ্রমিক কল্যানের সভাপতি আব্দুল হাই লাভলু।

১১ নং ওয়ার্ড সভাপতি প্রভাষক ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মমিন খান। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন