প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৯:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান : প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি বিভেদ ভুলে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ বিডি কারেন্ট নিউজ ২৪ এর কার্যালয়ে ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে। অনুষ্ঠান সভাপতিত্বে করেন অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশসক ডা. শেখ মহসিন সঞ্চালনায় করেন ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক এস. এম. এহসিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ নুরুল আমিন খান আকাশ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর সময়-এর প্রকাশক মোঃ এরশাদ খান, দৈনিক চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক এম. ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন রানা, বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস. এম. পারভেজ।

দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু এবং প্রধান আলোচক ছিলেন মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভি. এম. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ছিলেন চাঁদপুরের নারী সংগঠক নেত্রী বিজয়ী তানিয়া ইসতিহাক, মাই টিভির জেলা প্রতিনিধি মনোয়ার কানন, দৈনিক চাঁদপুর জমিন-এর যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ, বিডি কারেন্ট নিউজ ২৪-এর অ্যাডমিন আব্দুল কাদির, পরিচালক মনির মিয়াজী, খোকন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, আব্দুল আলী মিয়াজী, ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন, তালহা জুবায়ের, মোহাম্মদ রাব্বি ডালি, আরিয়ান নুরুল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মাহে রমজানের শিক্ষা তুলে ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন