প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৭:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার লুট

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় হাজী হুমায়ুন কবির নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ওই প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন। এছাড়া ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানাযায়,মঙ্গলবার(১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত বিল্ডিং এর কলাপসিবল গেটের তালা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই প্রবাসী হাজী হুমায়ুন কবিরের স্ত্রীর হাওয়া বেগম ও তার ৮ বছরের ছেলেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে।

পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাতি শেষে পালিয়ে যায় ডাকাতরা।

ভুক্তভোগী প্রবাসী স্ত্রী হাওয়া বেগম জানান, রাত ১টায় হঠাৎ করে কলাপসিবল গেটের কে বা কারা ধাক্কা দেয়, পরে আমি রুমের দরজা খুলে কাউকে দেখতে পাইনি। রাত তিনটায় হঠাৎ আবারো কলাপসিবল গেটের একটি আওয়াজ শুনতে পাই। পরে আমি রুমের ভিতরের দরজা খুললে সাথে সাথে ৬জন মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে আমাকে ও আমার ছোট ছেলেকে একটি রুমি নিয়ে জিম্মি করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে ।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরের বিছানা, আলমারি, ঘরের ফার্নিচার ভাঙচুর করে গলার চেইন ও কানের দুলসহ দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আমাদের ডাক চিৎকার শোনে এলাকার লোকজন দৌড়ে চলে আসে।

স্থানীয় ইপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন জানান, ডাকাতের ঘটনাটি আমার পাশের বাড়িতে হয়েছে। এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক আমি সরজমিনে এসে ডাকাতির ঘটনাটি কচুয়া থানায় অবগত করি। পরে পুলিশ এসে পরিদর্শন করে এবং ডাকাতের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন