প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাসুদ এলাহি সুভাষ

আবু সাঈদ, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের সফল ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহি সুভাষ। তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ ভোটারদের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মাসুদ এলাহি সুভাষ দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দুই দফায় ১২ নম্বর আশরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে তিনি স্থানীয়দের প্রশংসা অর্জন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তৃণমূল পর্যায়ে মাসুদ এলাহি সুভাষের একটি শক্তিশালী সমর্থকগোষ্ঠী রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। ফলে উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সম্ভাব্য শক্ত প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কচুয়া উপজেলার রাজনীতিতে তৃণমূল পর্যায়ের সংগঠন ও জনপ্রিয়তা বড় ভূমিকা রাখে। সেই দিক থেকে মাসুদ এলাহি সুভাষের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখতে পারে।

এ বিষয়ে মাসুদ এলাহি সুভাষ বলেন, “জনগণের ভালোবাসা ও দাবির মুখেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কচুয়া উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসনিক মডেলে গড়ে তুলতে কাজ করব।”

এদিকে সম্ভাব্য নির্বাচন ঘিরে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় ভোটাররা বলছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই প্রার্থীদের কার্যক্রম ও প্রচারণা বাড়বে এবং রাজনৈতিক মাঠ আরও জমে উঠবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন