প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আল্লাহর বিধান প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত : অ্যাডভোকেট শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ বুধবার বিকেলে ইউনিয়নে ৩নং ওয়ার্ডের দারুল আরকান তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, “রমজান আমাদের আত্মসংযম, তাকওয়া ও আল্লাহভীতির শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে শিখায় আমরা কারও হুকুম মানি না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।

 তিনি আরও বলেন, রমজানের প্রকৃত শিক্ষা সমাজে ন্যায়বিচার, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলার মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জামায়াত নেতা ও অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল কাদির খান।

চান্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাক্তার মোহাম্মদ ইকবাল খান এর সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মাওলানা মনির হোসাইন পরিচালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম খান। ৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ জসিম মাঝি প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন