কচুয়া উপজেলার লুন্তি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা আলহাজ্ব আব্দুর রব আল কাদরীর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
লুন্তী গ্রাম বাসী ও কচুয়া প্রবাসী কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
মরহুম মাওলানা আব্দুর রব আল কাদরী দীর্ঘ ২০ বছর যাবৎ লুন্তি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে খতিবের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে লুন্তী গ্রাম বাসী ও প্রবাসীদের এই সংগঠনটি এগিয়ে আসে।
প্রবাসী কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক সোহেল সদাগর বলেন, মাওলানা আব্দুর রব আল কাদরী ছিলেন একজন পরহেজগার ও দ্বীনদার মানুষ। দীর্ঘ দুই দশক তিনি এই মসজিদের মুসল্লিদের দ্বীনি শিক্ষা ও সঠিক পথ প্রদর্শন করেছেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তার পরিবারের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
সহযোগিতা প্রদানকালে কচুয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আতাউল করিম করিম সহ সংগঠনের স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ‘লুন্তী গ্রাম ও প্রবাসী কল্যাণ
পরিষদ’-এর এমন মহতী উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

আবু সাঈদ, কচুয়া