পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরের গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে ৬ নম্বর পশ্চিম গুপ্টি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মানবতার প্রদীপ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাউসার খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ গাজী।
অনুষ্ঠানে ইফতার মাহফিলের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ গাজী ও পরিচালক মো. কামরুল হাসান। সমাপনী বক্তব্যে তারা ফাউন্ডেশনের কার্যক্রম সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় ফাউন্ডেশনের সহপরিচালক রাফি পাটওয়ারীসহ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রবিউল হাসান, জয়, মাহি, ইমন, মুহাম্মদ, কামরুল, সামি, ফাহাদ, নাজমুল, শাহাবুদ্দীন, শুভ, নিরব, আবির, হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।
আয়োজকদের জানান, স্থানীয় মানুষের সহযোগিতায় ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিজস্ব প্রতিনিধি