মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বৈদ্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর ঈদগাহ মাঠে এই ইফতার আয়োজন করা হয়। এতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মেম্বার।
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্যের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউমার্কেট থানা বিএনপির সহ-সভাপতি আবু তাহের বৈদ্য, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা মেম্বার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন আল আকাশ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মানিক তালুকদার, সাবেক আহ্বায়ক তোফায়েল মৃধা, সাবেক সাধারণ সম্পাদক স্বপন মিয়াজী, যুবদল নেতা নুরুজ্জামান, জিয়াউর রহমান বৈদ্য, ইব্রাহিম বৈদ্য, সালাউদ্দিন দেওয়ানজী, শহিদুল হাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রধান প্রমুখ।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান নিপ্পন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বেপারী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেন বকুল, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফারুক সরকার, যুবদল নেতা মহসিন বৈদ্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা শিমুল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুবদল নেতা মো. শহিদুল্লাহ, এবাদুল হক জনি, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সালেহ আকরাম, মো. শাওন চেরাগ।
ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
মুনাজাত পরিচালনা করেন, আশ্বিনপুর মাঝের বৈদ্য বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন। দোয়া পরিচালনা করেন, বড় বৈদ্য বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাসান।

মোজাম্মেল প্রধান হাসিব