প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৮:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কোথায়ও বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে : শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

অনলাইন ডেস্ক

শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোন রকম প্রশ্নই উঠে না। বরং শিক্ষাগত যোগ্যত ধাপে ধাপে ঠিক আছে কিনা এটা দেখার জন্য প্রথম এটাকে যাচাই বাচাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম প্রেরণ করবে স্ব স্ব বোর্ডে। যাচাই বাচাই করে উপযুক্ত ব্যাক্তি শিক্ষিত, সমাজসেবী, শিক্ষানুরাগী কিনা, সেটা আমরা চিন্তা করছি।

অনেক ক্ষেত্রে যারা শিক্ষানুরাগী তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যাদের রয়েছে বা যারা ডিপ্লোমা ধারী ইঞ্জিনিয়ার তারা তো ডিগ্রি পাস না। এই ধরনের যারা শিক্ষানুরাগী শিক্ষিত তাদেরকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করা যায়- আলোচনা করেছি। আলোচনা শেষে আমরা বলেছি, এমপি, প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করবো, তারপর আমরা সিদ্ধান্ত নেব কিভাবে শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্ব আরো বাড়ে।

কোথায়ও বলা হয়নি নাই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। তিনি গতকাল শুক্রবার চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় কচুয়া জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান (রাসেল) এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার সোহেল রানার পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার উপস্থিত ছিলেন। একই দিনে তিনি নিবন্ধিত বেসরকারি এতিমখানা সমূহে ২০২৫-২৬ অর্থবছরে ১ম কিস্তির ক্যাপিটেশন গ্রান্ট অনুদানের চেক বিতরণ এবং উপজেলা সমাজ কল্যান কমিটি ও রোগী কল্যান সমিতির যৌথ উদ্যোগে অসহায়, দরিদ্র রোগীদের মাঝে আর্থিক সাহায্যের চেক ও হুইল চেয়ার বিতরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন