প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এলজিইডি সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে যোগ দিলেন মোঃ আহসান কবির

সাইদ হোসেন অপু চৌধুরী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির সম্প্রতি ঢাকায় এলজিইডির সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেছেন।

জানা যায়, গত (১১ মার্চ) তিনি চাঁদপুরে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরদিন তিনি ঢাকায় এলজিইডির সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

চাঁদপুর জেলায় প্রায় ৩ বছর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ আহসান কবির সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেন। তার নেতৃত্বে জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিদায়কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আহসান কবির বলেন, “চাঁদপুরে দায়িত্ব পালনকালীন সময়ে আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। এই জেলার মানুষের আন্তরিক সহযোগিতা ও সহকর্মীদের সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, নতুন কর্মস্থলেও একইভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারব।”

দায়িত্ব পালনকালে তিনি সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি গুরুত্ব দিয়েছেন, যার ফলে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলের কাছে একজন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতা দিয়ে তিনি এলজিইডির সদর দপ্তরে নতুন দায়িত্বেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন