প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৯:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইনসাফ সমাজ কল্যাণ সংগঠনের ইফতার মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে সামাজিক সংগঠন “ইনসাফ সমাজ কল্যাণ সংগঠন” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার নারায়ণপুর কাজী বাড়ি নূরানীয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী।
সংগঠনের সভাপতি মো. আবু সাইদ কাজীর সভাপতিত্বে এবং নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন মান্নান কাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের সদস্য কাজী মো. জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মো. খোকন কাজী, সাধারণ সম্পাদক মো. শরীফ প্রধান, সহসাধারণ সম্পাদক মিজান কাজী, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম প্রধান, সহ-কোষাধ্যক্ষ মো. এমরান কাজী, পরিচালক মো. ফয়েজ কাজী, সম্মানিত সদস্য আরিফুর রহমান, মানিক কাজী, মমিনুল ইসলাম, ইব্রাহিম প্রধান, সালাম কাজীসহ সংগঠনের সদস্য, স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর কাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুনসুর আহমেদ ফরাজী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন