প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ । ১০:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার : এসপি রবিউল হাসান

মনিরুল ইসলাম মনির

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেছেন, আইনশৃঙ্খলা নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার।

তিনি আরও বলেন, পলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে একা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মতলব উত্তর থানাধীন সটাকী স্কুল মাঠে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হাসনাইন সানীব, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির ও বিভিন্ন শ্রেনী, পেশা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পুলিশ সুপার সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে কিশোর গ্যাং, ইভটিজিং ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সুধীজন আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং মাদক ও কিশোর গ্যাং বিস্তার প্রতিরোধে বিভিন্ন  মতামত প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মতলব উত্তর থানা পুলিশ জনগনের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করবে মর্মে সকলকে আশ্বস্ত করেন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে মর্মে জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত হওয়ার জন্য  জেলা পুলিশ, চাঁদপুর এর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন