কচুয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আলোর দিশারী সামাজিক যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগতপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহী সুবাস, আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী।
সংগঠনের উপদেষ্টা শামীম কায়সার, জসিম উদ্দিন ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ।
এসময় উপস্থিত সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সংগঠনের সভাপতি রোকনুজ্জামান মিলন জানান, প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীতেও তাদের এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু সাঈদ, কচুয়া