প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ । ১১:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একটি আদর্শ সমাজ গঠনে নৈতিকতা, সততা ও আল্লাহভীতির বিকল্প নেই : জেলা আমীর বিল্লাল হোসাইন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর, সদর ও হাইমচর উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা শিবির- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী আল আমিন একাডেমীর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। ইসলামী আদর্শ বাস্তবায়নে সংগঠনের কর্মীদেরকে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে হবে। এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি রুকনদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দাওয়াতি কাজ জোরদার করার আহ্বান জানান। একটি আদর্শ সমাজ গঠনে নৈতিকতা, সততা ও আল্লাহভীতির বিকল্প নেই। সংগঠনের প্রত্যেক রুকনকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও: আবুল হোসাইন।

শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান এর সভাপতিত্বে ও সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু বকর।

শিক্ষা শিবিরে তিনি আরো বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি রুকনদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রুকনরা সংগঠনের মেরুদণ্ড। তাদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে এ ধরনের শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন, শহর সেক্রেটারী বেলায়েত হোসেন, সদর উপজেলা শাখার সেক্রেটারী জুবায়ের হোসেন, হাইমচর উপজেলা শাখার সেক্রেটারী জসিম উদ্দিন বাহার, শহর শাখার সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন