কচুয়া উপজেলার ১২ নং আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জগতপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম মুন্সী। এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
ইতোমধ্যেই হোসেন ইমাম মুন্সী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে।
নির্বাচনী প্রস্তুতি বিষয়ে হোসেন ইমাম মুন্সী জানান, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং একটি আধুনিক-স্মার্ট ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জনগণের দোয়া নিয়ে নির্বাচন করতে আমি আশাবাদী।

আবু সাঈদ, কচুয়া