প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৪:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৮ মার্চ চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা  দিবস উপলক্ষে স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আগামী ২৮ মার্চ ২০২৬ খ্রি. শনিবার সকাল ৯.৩০ মিনিটে প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) চিত্রাঙ্কন, আবৃত্তি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৩.০০টায় উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রতিযোগিতার বিষয়:
১. চিত্রাঙ্কন : ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা), ‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (আমার দেখা স্বাধীনতা), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মহান মুক্তিযুদ্ধ)
২. আবৃত্তি প্রতিযোগিতা: ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (স্বাধীনতার যে কোন ছড়া), ‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা)।
৩. স্বাধীনতার গল্প বলা (২ মিনিট): ‘ক’ বিভাগ: ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প),  ‘খ’ বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প), চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ বিষয়ে সার্বিক যোগাযোগ: এম আর ইসলাম বাবু, আহবায়ক, মোবাইল নম্বর ০১৯৮১২৪০৪০৮

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন