প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ ।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তারা জানান, ঈদ মোবারক!
ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এক মাসের সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে আমরা যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হই—এই প্রত্যাশা করি। চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ, সাধারণ সদস্য, সম্মানিত সদস্য, আজীবন সদস্যসহ সকল পর্যায়ের  সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে :-
সোহেল রুশদী
সভাপতি,
এম এ লতিফ
সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেস ক্লাব-২০২৬।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন