প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

মোঃ মাসুদ রানা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহরাস্তি পৌরসভায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৫০ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে শাহরাস্তি পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী ত্রানতহবিল হতে  চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। অর্থ বিতরণকালে ইউএনও নাজিয়া হোসেন বলেন, সাধারণ মানুষের ঈদ আনন্দকে আরো অর্থবহ করতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের এ উদ্যোগে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল নাহিয়ান রাজু, পৌরসভার প্রধান অফিস সহকারী মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন।
এ সময় সহায়তা গ্রহণকারী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন