পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় খান বাড়ি যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
ইফতার মাহফিলের শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এলাকার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক নারীসহ (মা-বোনদের) ঘরে ঘরে ইফতার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম হাটিলা খান বাড়ি জামে মসজিদের খতিব আবদুল আজিজ, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খান টিপু এবং সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত।
আয়োজকরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ সহযোগিতা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফয়সাল, আল-আমিন, ফাহিম, মাজহারুল, রাফি প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি