প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ১১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও মতলব দক্ষিণে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী ও কাপড় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এই শাড়ী, লুঙ্গী ও কাপড় বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন,  ফাউন্ডেশনের সভাপতি ও ম্যাক্স ওয়ান প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শেখ ওমর ফারুক শাহীন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খাদেরগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সমাজসেবক সিরাজুল ইসলাম প্রধান, ইব্রাহিম ঢালী, রাসেল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেখ ফজলুল করিম সেলিম জানান, আমি নিজের স্বার্থে নয়, এই সমাজের মানুষের জন্য কাজ করাই হলো আমার স্বার্থকতা। মানবসেবা বা সমাজসেবা একটি ইবাদত। মানব সেবা শুধু একটি ভালো গুণ নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। আমরা প্রতি বছরের মত এবারও খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। সমাজের উন্নয়নে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন