প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ । ৫:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে হ্যান্ডকাফসহ পলাতক আসামিকে আটক

অনলাইন ডেস্ক

হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচরে পুলিশের গাড়ী পোড়ান মামলার আসামী আলগী উত্তর ইউনিয়ন ফারুক মাঝিকে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে ছিনিয়ে নেয়া পলাতক ফারুক মাঝিকে রাত ৯টায় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হাইমচর থানা পুলিশ এর নিয়মিত অভিযানে উপজেলার আলগী উত্তর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডে অভিযান কালে স্থানীয় একটি সালিশি বৈঠক হতে ফারুক মাঝিকে আটক করলে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এসময় ঘটনায় ঘটনাস্থল থেকেনাজমুল নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশের হাতে আটক হ্যান্ডকাফ পরা আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ঘটনার পর থেকে পুলিশের সাড়াশি অভিযানে রাত ৯ টায় তাকে আটক করে পুলিশ।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, নিয়মিত মামলার আসামি ফারুক হ্যান্ডকাফসহ পলাতক হওয়ার পর অভিযান রাতে আটক করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন