চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর সম্পাদক মন্ডলির সভাপতি ও এম এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশাররফ হোসেন বলেছেন, সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরেও অনেক নিউজ পোর্টাল আছে, কিন্তু প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালটিকে আমি একটু ব্যতিক্রম বলবো। তার কারন হচ্ছে আগে যেখানে জেলাব্যাপী ঘটে যাওয়া দৈনন্দিন ঘটনাগুলি পরেরদিন আমরা পত্রিকায় পেতাম, কিন্তু আমরা এখন প্রিয় চাঁদপুর নিউজ পোর্টাল এবং তার ফেসবুক পেজে তাৎক্ষণিক দেখতে পাই।
গত বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ২য় তলায় ভিআইপি অডিটোরিয়ামে প্রিয় চাঁদপুর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজিত প্রিয় আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, প্রিয় চাঁদপুর পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই প্রিয় আয়োজনে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আসলে ইফতারের আগ মুহুর্তে সবাই ইফতার নিয়ে ব্যস্ত থাকে, এই সময়টিতে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবাইকে নিয়ে যেন ভালো থাকি সে প্রত্যাশা করি। তিনি আরো বলেন, আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে দোয়া করি এবং কেউ কোন বিপদে পড়লে এগিয়ে আসি। কারো বিপদে যাতে কেউ হাততালি না দেই, সেই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার, ভিআইপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. বিল্লাল হোসেন, প্রফেসর সেলিম পাটোয়ারি, ইফার হাজীগঞ্জ-কচুয়া ইনচার্জ হাসান আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, নোমান হোসেন আখন্দ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয় চাঁদপুর এর প্রধান নির্বাহী সম্পাদক মোঃ মাসুদ রানা, নির্বাহী সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হাসিব। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরী।
এসময় উপস্থিত ছিলেন প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের প্রধান বার্তা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাব এডিটর (স্বাস্থ্য) মনিরুজ্জামান মহসিন, বিশেষ প্রতিনিধি (কচুয়া) মোঃ রাসেল, বিশেষ প্রতিনিধি (শাহরাস্তি) রাফিউ হাসান হামজা, বিশেষ প্রতিনিধি (কচুয়া) ইসমাইল হোসেন বিপ্লব, অফিস ইনচার্জ মোশাররফ হোসেন, ম্যানেজার মেহেদী হাসান রিমেল, মোবাইল করেসপন্ডেন্ট মির্জা মানিক, পোর্টালের শুভাকাঙ্ক্ষী তরুন উদ্যোক্তা মেজবাহ উদ্দিন, আবু সায়েম সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা বলেন, ঘটে যাওয়া যেকোন ঘটনা সবার আগে প্রকাশ পায় অনলাইন পোর্টালের মাধ্যমে। জেলার অসংখ্য নিউজ পোর্টালের ভিরে এই নিউজ পোর্টালটি ব্যাপক ভূমিকা রেখে চলছেন। আপোষহীন প্রিয় চাঁদপুর এগিয়ে যাক আরো বহুদূর।

নিজস্ব প্রতিনিধি