মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়াবাসী সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল কাদির।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তিনি।
এক বাণীতে তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাদির বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’ আসুন ‘এই ঈদে সকল ভেদাভেদ ভুলে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীল সম্প্রীতি গড়ে তুলি’।

মাসুদ হোসেন