চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘হাজী মরহুম মোঃ আবুল কালাম খান ফাউন্ডেশন।
রোববার বিকেলে প্রতাপপুর পশ্চিম পাড়ায় নিজস্ব ব্যক্তি মালিকানাধীন স্থানে ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মাহবুব আলম, প্রতাপপুর কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি জামাল উদ্দিন এবং ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবস্থাপক মোঃ আবু নাছের হাবিব খান।
পরে ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবস্থাপক মোঃ আবু নাছের হাবিব খান ও আবু আহসান রাকিব খান আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্যে আবু নাছের হাবিব খান বলেন, এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং জাকাত তহবিলের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা।
শেষে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ফাউন্ডেশনের উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।

মোহাম্মদ মোশারফ হোসেন