কচুয়ায় কাদলা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা আয়োজন করেছেন বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার।
সোমবার বিকেলে মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে বরইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটির বনাম মনপুরা বাতাবাড়িয়া টাইগার একাদশ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ভাষ্যকার মো.আমির হামজা বিভিন্ন অঙ্গভঙ্গিমাতে চমৎকার উপস্থাপনায় পুরো মাঠের চতুর পাশে দর্শক কানায় কানায় দাঁড়িয়ে খেলাটি উপভোগ করেন।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। তবে নির্ধারিত সময়ে মনপুরা বাতাবাড়িয়া টাইগার পক্ষে করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে বরইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটিকে ১ গোলে পরাজিত করে মনপুরা বাতাবাড়িয়া টাইগার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী দল ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার। খেলাটি পরিচালনা হিসেবে দায়িত্ব পালন করেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
এ সময় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক তপাদার, রফিকুল ইসলাম, হাজী এমরান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাফরুল আলম সেলিম,আবুল কালাম আজাদ ,ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউনুছ মাস্টার,ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা হেদায়েত উল্লাহ,বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারন সম্পাদক রবিউল আলম, সমাজ সেবক সোহাগ হোসেন, যুবদল নেতা মাসুম মিয়াজী, সোহাগ হোসেন, আমির হোসেন, ছাত্রদল নেতা মুক্তার হোসেন প্রমুখ।
এসময় বরইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটি, মনপুরা বাতাবাড়িয়া টাইগার ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান অতিথি রফিকুল ইসলাম মাস্টার বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থধারার পথে এগিয়ে নেওয়া সম্ভব।
টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও বরইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটি সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন, এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা ও ক্রীড়ামুখী করার জন্যই আমাদের এ আয়োজন। তারা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। পুরো ম্যাচ জুড়ে দর্শকরা আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া