প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা বাদলের দাফন সম্পন্ন, এমপি মমিনুল হকের গভীর শোক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তির প্রবীণ বিএনপি নেতা, তুখোড় ছাত্রনেতা ও ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের সাবেক জিএস এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দিবাগত রাত দেড়টায় কুমিল্লার লাকসাম উপজেলায় মেয়ের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। বুধবার সকালে চিতোষী পশ্চিম ইউপির  নোয়াপাড়া সপ্রাবি  মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী ও জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, হাবিবুর রহমান পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম, যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আলী আজগর মোল্লা, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ ও সাবেক সভাপতি জুবায়ের আল নাহিয়ান, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মোঃ সোলেমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন এবং শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায়  অংশগ্রহণ করেন। জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, এটিএম জিয়াউদ্দিন বাদল ছিলেন একজন সৎ, সাহসী ও ত্যাগী রাজনৈতিক কর্মী। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপি ও মানুষের জন্য কাজ করে গেছেন। তার মতো নিবেদিতপ্রাণ নেতার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। রাজনীতিতে শিষ্টাচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের যে চর্চা তিনি রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন