পবিত্র ঈদুল ফিতরের পরবর্তীতে নেতাকর্মীদের সাথে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কচুয়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীলরা গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ নাউলা অস্থায়ী বিএনপির কার্যালয়ে ইউনিয়নের ছাত্রদলের সকল সকল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মীদের সাথে কুশল বিনিময়, ঈদ শুভেচ্ছা, নেতাকর্মীদের খোঁজখবর এবং খাবারের আয়োজন ও মতবিনিময় করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাক্কু। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম। শুভেচ্ছা বিনিময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ইউনিয়ন সভাপতি মোঃ বোরহান মির্জা প্রমুখ ।
এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহসহ ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের উদ্দেশ্যে বলেন “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া