প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ১০:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে : জেলা জামায়াত আমীর বিল্লাল হোসাইন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকেলে শহরের ট্রাকরোস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব। এই স্বাধীনতাকে ভুলে যাওয়ার মানে নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। স্বাধীনতার ৫৫ বছর পরও আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারেনি। এটি আমাদের ত্যাগ, সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক।

বিশেষ অতিথির বক্তব্য  রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। প্রধান অতিথি তিনি আরো বলেন, নতুন প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, কর্মপরিষদ সদস্য ও ১০নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, ওমর ফারুক, মাও. আবু আহমেদ। দারসুল কুরআন পেশ করেন দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন