উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বড় ভবানীপুর নুরুল ইসলাম মেম্বার স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে এলাকার ফুটবল প্রেমীদের ঢল নামে।
প্রধান অতিথির বক্তব্য উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেন ইমাম মুন্সী। তিনি বলেন মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নুরুল ইসলাম মেম্বার সাহেবের মতো একজন সমাজসেবকের স্মৃতিতে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় বড় ভবানীপুর গ্রামের মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সেবা করার সুযোগ চাই।
টুর্নামেন্টের ফাইনালে আতঙ্ক একাদশ কে হারিয়ে কুমিল্লা একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলার পর বিজয়ী ও দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

আবু সাঈদ, কচুয়া