প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৯:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বাঁশের বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের দক্ষিণ পাড়া জিন্নাত আলী প্রধানীয়া বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়ে বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সর্বশেষ ঘটনার দিন বাড়িতে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ করা হয়।  এসময় ঘরবাড়ি ভাংচুরের পাশাপাশি নগদ অর্থ লুটের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভুক্তভোগী সফিক ও তার স্ত্রী বানু বেগম জানান, ৩০ নম্বর মৌজার পৈত্রিক সম্পত্তি ৪.৫০ শতক এবং প্রতিপক্ষের তৈয়ব আলী থেকে ৩.৫০ শতক জমি ক্রয় করে তারা ভোগদখল করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।

তাদের অভিযোগ, প্রতিপক্ষ আয়েত আলী,সাহেব আলী, তৈয়ব আলী, কবির, মাসুদ, জমির, মুসলিম, রাসেল, রাব্বি পরিকল্পিতভাবে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। ঘটনায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে থানায় বসার পরামর্শ দেয়। পরবর্তীতে থানায় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও বিরোধ  নিষ্পত্তির লক্ষে প্রতিপক্ষের লোকজনকে বাশের বেড়া সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়,কিন্তু প্রতিপক্ষের লোকজন বাশের বেড়া সরা হয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষ এখনও ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযুক্ত পক্ষের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। জমিটি আমাদের নিজস্ব, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে।”

এদিকে বিষয়টি নিয়ে চাঁদপুর আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন